রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঐতিহাসিক ৭ নভেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিশাল শোভাযাত্রা ও সমাবেশ, নেতাকর্মীদের ঢল, স্লোগানে মুখর রাজপথ। নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ নেত্রকোনার খালিয়াজুরীতে ৩৯ বোতল দেশীয় চোলাই মদসহ তপু রবি দাস (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গ্রাম পুলিশের ঐতিহাসিক অর্জন: জাতীয় দরবারে গলাচিপার শংকর “চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মূল গেটের বিপরীতে স্কুলের দেওয়ালে অশালীন ভাষা ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের রাজনৈতিক স্লোগান লেখার অভিযোগ উঠেছে। ফরিদগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদগঞ্জ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা নওগাঁ সাতক্ষীরায় ৫ দিনের ব্যবধানে ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ মহেশপুর জামায়াতের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত ।

তারেক রহমানের বিবিসি বাংলার সাক্ষাৎকারে গলাচিপা-দশমিনায় তুমুল সাড়া

খন্দকার জলিল, স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলায় দেওয়া ঐতিহাসিক সাক্ষাৎকার ঘিরে পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা উপজেলায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। রাজনীতি সচেতন মানুষ থেকে শুরু করে তরুণ সমাজ—সবাই এখন আলোচনা করছেন এই সাক্ষাৎকার নিয়ে।

গত ৬ অক্টোবর বিবিসি বাংলায় প্রচারিত ওই সাক্ষাৎকারে তারেক রহমান দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, নির্বাচন, ও জনগণের অধিকার বিষয়ে স্পষ্ট বক্তব্য রাখেন। তাঁর এই বক্তব্য দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলেই মনে করছেন স্থানীয় জনগণ।

গলাচিপা ও দশমিনার বিভিন্ন হাট-বাজার, মোড় ও চায়ের দোকানে চলছে সাক্ষাৎকারটি নিয়ে প্রাণবন্ত আলোচনা। অনেক স্থানে স্থানীয় যুবকরা প্রজেক্টর ও বড় পর্দায় অনুষ্ঠানটি প্রদর্শনের আয়োজন করেছেন। সন্ধ্যা নামলেই বাজারে বাজারে ভিড় জমাচ্ছে উৎসুক দর্শকরা। কেউ চায়ের কাপে চুমুক দিচ্ছেন, কেউবা মনোযোগ দিয়ে শুনছেন তারেক রহমানের প্রতিটি বক্তব্য।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ মানুষ বলছেন, দেশের রাজনীতিতে দীর্ঘদিন পর বিএনপি নেতার এমন খোলামেলা সাক্ষাৎকার সাধারণ মানুষের মনে নতুন করে আলোচনার ঢেউ তুলেছে। একাধিক দোকানদার জানান, “এমন আগ্রহ আগে কখনো দেখিনি। মানুষ সত্যিই জানতে চায় তারেক রহমান কী বলছেন।”

গলাচিপার উলানিয়া, বোয়ালিয়া, চরকাজল, পানপট্টি, আমখোলা, এবং দশমিনার বেতাগী, বহরমপুর ও বাশবুনিয়া বাজার এলাকায়ও একই চিত্র দেখা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে এই সাক্ষাৎকার। অনেকেই বলছেন, “এই সাক্ষাৎকার দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা।”
জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ, তরুণদের অংশগ্রহণ, ও সামাজিক প্রেক্ষাপটে রাজনৈতিক সচেতনতা—সব মিলিয়ে গলাচিপা ও দশমিনার এই উচ্ছ্বাস এখন দেশের বিভিন্ন অঞ্চলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা