সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ।

তারাগঞ্জে নিহত সানজিদার পাশে বিএনপি: জেলা আহ্বায়ক সাইফুর রহমানের আর্থিক সহায়তা প্রদান

এন এস ফারুক, স্টাফ রিপোর্টার রংপুর

রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার ৯ বছর বয়সী শিশু সানজিদার শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সানজিদার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে তাদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৩টায় আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানীপাড়ায় নিহত সানজিদার বাড়িতে যান রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম। তিনি শোকসন্তপ্ত বাবা-মায়ের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং সার্বিক খোঁজখবর নেন।

এ সময় সাইফুল ইসলাম বলেন, “এই নৃশংস ও বর্বরোচিত হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।” তিনি সানজিদা হত্যাকাণ্ডে জড়িত অপরাধীর দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। একই সাথে যেকোনো প্রয়োজনে সানজিদার পরিবারের পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন তিনি।

অনুদানের অর্থ হস্তান্তরের সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, সহ সভাপতি আলহাজ্ব আহসান হাবীব খান (সাবু), জেলা বিএনপির সদস্য মতিয়ার রহমান, সাবেক উপজেলা আহ্বায়ক মাখদুম আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

পরিবারের পাশে দাঁড়ানোর এই কর্মসূচির আগে, দুপুরে সাইফুল ইসলাম তারাগঞ্জ উপজেলার ইকরচালী বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা