বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‎কালিয়াকৈর শিল্প ও বাণিজ্য মেলায় সরকারি নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ: উচ্চ শব্দে অতিষ্ঠ শিক্ষার্থী ও এলাকাবাসী, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‎ ঝিনাইদহ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন, চুয়াডাঙ্গা জেলায় দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ আসামী আটক।আদালতে প্রেরন। চুয়াডাঙ্গায় অপারেশন মাঝপথে রেখেই চিকিৎসকের প্রস্থান, মৃত্যুঝুঁকিতে রোগী, স্বজনদের ক্ষোভ সিরাজগঞ্জে জামতৈল বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৬টি ব্যবসা প্রতিষ্ঠান! নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা সুন্দরগঞ্জে মাদক বিক্রির প্রতিবাদ করায় শিক্ষার্থী-যুবকদের বিরুদ্ধে মামলা: প্রতিবাদে মানববন্ধন রাজবাড়ীতে খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে ৭৭১ শ্রমিকের কর্মসংস্থান, উর্বর হবে কৃষিজমি মোংলা বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা এমটি ইপিআই এ দায়িত্বে থাকা স্বাস্থ্য সহকারী আনোয়ার হোসেন কর্তৃক নেত্রকোনার দুর্গাপুর হাসপাতালে বিভিন্ন খাতের অর্থ আত্মসাৎ এর অভিযোগ:

তারাগঞ্জে এমপি এটিএম আজহারুল ইসলাম, মানসম্মত শিক্ষায় চাই সম্মিলিত প্রয়াস।

এন এস. ফারুক,  স্টাফ রিপোর্টার তারাগঞ্জ:

রংপুর  শিক্ষা অন্ধকার থেকে সমৃদ্ধির আলোয় রূপান্তর করে। শুধু ভবনের উন্নয়ন করলেই শিক্ষার মান বাড়বে না। ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়তে শিক্ষক, অভিভাবক ও সুধি মহলকে একযোগে কাজ করতে হবে।বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সকালে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনকালে এ কথা বলেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সমন্বিত উদ্যোগ ,শিক্ষার্থীদের সঠিক শিক্ষায় দীক্ষিত করতে বিদ্যালয়, পরিবার ও স্থানীয় জনগণের মধ্যে কার্যকর সমন্বয় জরুরি।  বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর। তাই শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিভিত্তিক শিক্ষায় দক্ষ করে তুলতে হবে,প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রতিটি শিশুর মধ্যে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম জাগিয়ে তুলতে হবে। প্রাথমিক শিক্ষা হলো শিশুর জীবনের ভিত্তি। প্রাথমিক স্তর থেকেই শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে ঝরে পড়া রোধে সবাইকে ভূমিকা রাখতে হবে।বিদ্যালয় মাঠে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:এস এম আলমগীর হোসেন (আমির, তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী) ইয়াকুব আলী (সেক্রেটারি, তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী) প্রভাষক আমিনুল ইসলাম (এমপি প্রতিনিধি)কাজী শামসুল হুদা (সভাপতি, যুব বিভাগ)মোহাম্মদ আলী (উপজেলা প্রকৌশলী, এলজিইডি)নাগমা সিলভিয়া খান (উপজেলা শিক্ষা কর্মকর্তা)অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা