বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভালুকায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত টঙ্গীতে সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের

তথ্য অধিদপ্তরের তালিকায় দৈনিক মাতৃজগতের অগ্রগতি, অর্জনে উচ্ছ্বসিত।

মো: শফিকুর রহমান ঢাকা জেলা প্রতিনিধ, সংবাদকর্মীরা দেশের গণমাধ্যম অঙ্গনে নতুন এক গৌরবময় সাফল্য অর্জন করেছে দৈনিক মাতৃজগত। তথ্য অধিদপ্তর (DFP)-এর সরকারি তালিকাভুক্ত মোট ১২৭৯টি পত্রিকার মধ্যে পত্রিকাটি এবার ২০৫ নম্বরে উন্নীত হয়েছে, যা প্রতিষ্ঠানটির জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। পত্রিকা সংশ্লিষ্টদের পাশাপাশি সম্পাদক খান সেলিম রহমান জানান, এই অর্জন সম্পাদকমণ্ডলী, রিপোর্টার, স্টাফসহ সংশ্লিষ্ট সকল সংবাদকর্মীর নিরলস পরিশ্রম, দায়িত্ববোধ ও পেশাদারিত্বেরই প্রতিফলন। বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনই ছিল তাদের প্রধান লক্ষ্য। ধারাবাহিক সেই প্রচেষ্টার ফলেই এসেছে আজকের এই সাফল্য। এ অর্জনে দৈনিক মাতৃজগত পরিবারের সাংবাদিকদের মাঝে আনন্দের জোয়ার বইছে। সংশ্লিষ্টরা বিশ্বাস করেন, ভবিষ্যতে আরও নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে পত্রিকাটিকে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে পরিণত করা সম্ভব হবে। পত্রিকা কর্তৃপক্ষ এই সাফল্যে সকল সংবাদকর্মী, পাঠক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এবং আগামীতেও সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা