বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভালুকায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত টঙ্গীতে সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন পাবনার রাশিদুল ইসলাম

কাজী ফারজানা ইসলাম স্টাফ রিপোর্টার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর ঢাকা মহানগর উত্তরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন পাবনার চাটমোহরের কৃতি সন্তান মো. রাশিদুল ইসলাম। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির-এর স্বাক্ষরে কমিটির অনুমোদন দেওয়া হয়। দীর্ঘদিন ধরে ঢাকা শহরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন রাশিদুল ইসলাম। সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে তিনি কাজ করে আসছেন। বিশেষ করে জুলাইয়ের আন্দোলনে তিনি সামনের সারির নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে সহকর্মীরা জানান। রাশিদুল ইসলাম ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে তেজগাঁও কলেজ-এর ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ভর্তি হন। ভর্তির পরপরই তিনি ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত হন এবং দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় রাশিদুল ইসলাম বলেন, ঢাকা মহানগর উত্তরের কমিটিতে দায়িত্ব পেয়ে তিনি কৃতজ্ঞ। তিনি আশা প্রকাশ করেন, অতীতের চেয়ে আরও সক্রিয় ভূমিকা রেখে ছাত্রদলকে সাধারণ শিক্ষার্থীদের কাছে আরও গ্রহণযোগ্য করতে তিনি তার মেধা ও যোগ্যতা কাজে লাগাবেন। পরিশেষে নতুন এ দায়িত্ব পাওয়ায় তিনি ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানসহ কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা