রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন শিবগঞ্জে প্রশাসককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধ পুকুর খনন করছেন ইউপি সদস্য। আব্দুল আজিজ সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনে দুলাভাই বাহিনীর সঙ্গে কোষ্টগার্ডের বন্দুক যুদ্ধে নিহত-১ আটক-২ সরাইলে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে ঠিকাদারের লাইসেন্সে চেয়ারম্যান-মেম্বারদের কাজ পরিচালনার অভিযোগ, অনিয়মে বন্ধ ড্রেন নির্মাণকাজ আটঘরিয়ার কয়ড়াবাড়ি রত্নাই নদীতে ডুবে শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু গলাচিপায় ৩ দিনব্যাপী ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’ এর উদ্বোধন টেকনাফ শীলখালীতে ৪৬ হাজার ইয়াবাসহ আটক ১ চন্দ্রগঞ্জে যুব জামায়াতের মাদকবিরোধী মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

ঢাকা প্রেসক্লাব ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত।

নিজস্ব প্রতিবেদক :- ঢাকা প্রেসক্লাব ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর জিয়া উদ্যানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের নেতৃত্বে প্রায় দশটি সংগঠনের নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং গভীর শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশ, মাটি ও মানুষের কল্যাণে আজীবন নিজেকে উৎসর্গ করেছিলেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের নাগরিক অধিকার রক্ষায় তাঁর সংগ্রাম বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

এ সময় বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান বলেন, “মরহুমা বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক অভিভাবককে হারিয়েছে। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং বিশ্বাস করি, তাঁর উত্তরসূরিরা তাঁর দেখানো পথ অনুসরণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

ঢাকা প্রেসক্লাবের সহ-সভাপতি এ. মান্নান বলেন, “দেশের সংকটময় মুহূর্তে এমন একজন নেত্রীর প্রয়োজন ছিল। আমরা একজন সাহসী ও পরীক্ষিত নেতৃত্বকে হারিয়েছি।”

সংগঠনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের কাছে নেতৃত্ব, সাহস ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। ইতিহাস তাঁকে চিরদিন স্মরণ করবে।”

এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক ওবায়দুল ইসলাম, দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মান্নান ভূঁইয়া, বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম ও বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের সাধারণ সম্পাদক মোঃ আজহার আলী। তাঁরা বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া সবসময় দরিদ্র ও নিপীড়িত মানুষের কথা ভেবেছেন এবং দেশের জন্য নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলেও আপসহীন সংগ্রাম চালিয়ে গেছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধিকার ডেভেলপমেন্ট সোসাইটি ঢাকা জেলা শাখার সহ-সভাপতি মোঃ ইউনুস আলী, বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের সাংবাদিক জাহাঙ্গীর আলম রাজু, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ শফিকুর রহমান, এ. এম. এম. নওশাদ এহসান, কোহিনুর বেগম, মোঃ রফিকুল ইসলাম, আব্দুল আজিজ, আলমগীর হোসেন, মোঃ আব্দুর রহমান, মাহমুদা আক্তার, সেলিনা আক্তার, শিল্পী বেগম, মোঃ রঞ্জু, টিপুসহ বিভিন্ন সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা