সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
৬৪ জেলার সাংবাদিকদের মিলন মেলায়, দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।

ঢাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ চার ফায়ার সার্ভিস কর্মী: দুইজনের অবস্থা সংকটাপন্ন

সৈয়দ উসামা বিন শিহাব স্টাফ রিপোর্টার:

রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ চারজন ফায়ার সার্ভিস সদস্য বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

মঙ্গলবার সকালে দগ্ধদের দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি সাংবাদিকদের বলেন, “গতকাল একটি বড় দুর্ঘটনায় আমাদের চারজন সাহসী ফায়ার যোদ্ধা দগ্ধ হয়েছেন। দুজনের অবস্থা গুরুতর হলেও চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চিকিৎসায় সর্বাত্মক সহায়তা দেওয়া হবে।” তিনি দগ্ধদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন জানান, সোমবার রাতে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের অনুরোধে তাদের বিশেষায়িত টিম প্রস্তুত রাখা হয়। রোগীরা আসার সঙ্গে সঙ্গেই চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়।
তিনি আরও বলেন, চারজনের মধ্যে দুজন ১০০ শতাংশ দগ্ধ হয়েছেন, একজনের ৪২ শতাংশ এবং অপর একজনের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় থাকা তিনজনকে এইচডিইউতে (হাই ডিপেনডেন্সি ইউনিট) রাখা হয়েছে, আর একজনকে ইন্টারমিডিয়েট কেয়ার ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে তাদের অস্ত্রোপচার করা হবে।

চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত প্রটোকল অনুসারে দগ্ধদের চিকিৎসা চলছে এবং তাদের জন্য বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা