বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর শুভ উদ্বোধন যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ নূরুল ইসলাম মনি প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ঘোড়শাল ইউনিয়নে বিএনপি প্রার্থী ইসহাক আলী মোল্লার সমর্থনে উঠান বৈঠক ও জনসভা, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ # চুয়াডাঙ্গার বাজদিয়া গ্রামে শারদীয় দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ উখিয়ার হুমায়ুন হত্যা মামলার ২ নম্বর আসামি মরিচ্যায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা শামসুল কবির খানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গুরুতর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি ঝিনাইদহে আসক-এর ৩১ সদস্যের নতুন কমিটি গঠন,

ডবলমুরিং থানাধীন ঝর্ণাপাড়া জোড় ডেবার উত্তর পাশে অজ্ঞাতনামা লা-শ উদ্ধার

দিদার আলম চট্টগ্রাম

গতকাল ২০/০৭/২০২৫ তারিখ অনুমান ৩টা ৪০ মিনিটে স্থানীয় লোকজন ডবলমুরিং মডেল থানাধীন ঝর্ণাপাড়া জোড় ডেবার উত্তর পাশে ০১(এক) জন অজ্ঞাতনামা ব্যক্তির লাশ পানিতে ভাসছে মর্মে সংবাদ প্রদান করেন। উক্ত সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ কমিশনার (পশ্চিম), জনাব হোসাইন মোহাম্মদ কবীর ভুইয়া সহ সহকারী পুলিশ কমিশনার (ডবলমুরিং জোন), জনাব কাজী মোঃ বিধান আবিদ ও অফিসার ইনচার্জ (ডবলমুরিং মডেল থানা), জনাব মোঃ বাবুল আজাদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব আরিফ ফয়সল, এসআই/মোঃ শহীদুল আলম পারভেজ ও সংগীয় ফোর্স সহ ইং ২০/০৭/২০২৫ তারিখ ১৬:০০ ঘটিকার সময় ডবলমুরিং মডেল থানাধীন ঝর্ণাপাড়া জোড় ডেবার উত্তর পাড়ে উপস্থিত হয়ে ০১(এক) জন অজ্ঞাতনামা ব্যক্তির গলিত লাশ পানিতে ভাসতে দেখেন। তাৎক্ষনিক সিআইডির ক্রাইম সিন টিম এবং পিবিআইকে সংবাদ দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয় লোকজনের সহায়তায় উক্ত অজ্ঞাতনামা ভিকটিমের গলিত মৃতদেহ পানি হতে উত্তোলন করা হয় । উক্ত অজ্ঞাতনামা ভিকটিমের মৃতদেহ গলিত, মস্তকবিহীন, দুই হাতের বাহুর কনুই এর নিচের অংশ নেই এবং বাহুর হাড় হতে মাংস গলে গিয়েছে, দুই পায়ের গোঁড়ালির নিচের অংশ গলে গিয়েছে এবং হাঁটুর নিচের অংশে মাংস বিহীন হাঁড় দেখা যায়; শরীরের বুক, পেট, পিঠ, নিতম্বের সমস্ত অংশ গলিত, পড়নে কালো সেলোয়ার এবং পিঠে ব্লাউজের মত অংশ বিশেষ পরিহত দেখা যায়। উক্ত অজ্ঞাতনামা মৃতদেহটি পুরুষ নাকি মহিলা তা বুঝা না গেলেও ভিকটিমের পড়নে কালো সেলোয়ার, পিঠের ব্লাউজের মত অংশ বিশেষ দেখে ধারনা করা হয় যে, উক্ত ভিকটিম আনুমানিক ২০-৩০ বছরের মহিলা । অজ্ঞাতনামা মৃতদেহটি দীর্ঘদিন যাবত পানিতে থাকায় মৃতদেহ গলে যায়। ভিকটিমের দুই হাতের বাহুর নিচের অংশ না থাকায় আঙ্গুলের ছাপ সংগ্রহ করতঃ ফিঙ্গার প্রিন্ট এর মাধ্যমে তাৎক্ষণিক ভিকটিমের পরিচয় সনাক্ত করা সম্ভব হয় নি । পরবর্তীতে বাদী এসআই(নিরস্ত্র)/মোঃ শহীদুল আলম পারভেজ স্থানীয় সাক্ষীসহ অন্যান্য লোকজনের উপস্থিতিতে ২০/০৭/২০২৫ ইং তারিখ ৬টা ১০ মিনিটের সময় ভিকটিমের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। অদ্যবদি ভিকটিমের পরিচয় সনাক্ত করা সম্ভব হয় নি। ভিকটিমের পরিচয় সনাক্তের জন্য সিএমপি’র সকল থানা সহ আশপাশের জেলা সমূহে বেতার বার্তা প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা