শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাঁচবিবিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আবরার ফাহাদ সেতু নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। ধোবাউড়ায় বিজয়ী জেলা প্রশাসক উইমেন্স কাপ চ্যাম্পিয়ণ নারী ফুটবলারদের বর্ণাঢ্য সংবর্ধনা শাহজাদপুরে এনসিডি কর্ণার পরিদর্শন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া চার বছরের অপেক্ষার পর পাওয়া সন্তান নিখোঁজ, সিসিটিভিতে নারী। টেকনাফে রোহিঙ্গা যুবক হত্যা: প্রধান আসামি স্ত্রী গ্রেপ্তার ইসলামী ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ঝিনাইদহ কেসি কলেজ বন্ধের ঘোষণা ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে জুলহাস উদ্দিন জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে কেরানীগঞ্জে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক সভা আশাশুনিতে পুলিশের অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার-৩

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

লেমন সরকার, স্টাফ রিপোর্টার ::

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুকুরের পানিতে পড়ে সিয়াম (৬) ও সোহান আলী (৭) নামে দু’ শিশুর মৃত্যু হয়েছে। তারা দু’জনে সম্পর্কে চাচাত ভাই। শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার চাড়োল ইউনিয়নের ছোটলাহিড়ী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। মৃত সোহান ছোটলাহিড়ী গ্রামের সফিউল ইসলামের ছেলে এবং সিয়াম একই গ্রামের সফিউলের ভাই দবিরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় একসাথে পড়াশোনা করতো সিয়াম ও সোহান। দু’জনের বাবা সফিউল ও দবিরুল ঢাকায় কাজ করেন। শুক্রবার মাদ্রাসা ছুটি তাই তারা বাড়িতে এসেছিলেন। এদিন সকালে সকলের অগোচরে সিয়াম ও সোহান বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায়। এক পর্যায়ে সিয়াম পুকুরে পড়ে যায়। তাকে বাঁচানোর জন্য সোহান পুকুরে ঝাঁপ দেয়। এতে পানিতে ডুবে দুজনেই মারা যায়। এরমধ্যে পরিবারের সদস্যরা শিশু দুটিকে খুঁজতে গিয়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে। এ ঘটনায় দুটি পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

থানার ওসি শওকত আলী সরকার আরো জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত এ নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা