বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শিহাব উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা লালমোহনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর শুভ উদ্বোধন যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ নূরুল ইসলাম মনি প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ঘোড়শাল ইউনিয়নে বিএনপি প্রার্থী ইসহাক আলী মোল্লার সমর্থনে উঠান বৈঠক ও জনসভা, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ # চুয়াডাঙ্গার বাজদিয়া গ্রামে শারদীয় দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ উখিয়ার হুমায়ুন হত্যা মামলার ২ নম্বর আসামি মরিচ্যায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা শামসুল কবির খানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গুরুতর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

ঠাকুরগাঁওয়ে ক্যান্সার-কিডনিসহ ৬ রোগের চিকিৎসার চেক বিতরণ করলেন এমপি সালাম

লেমন সরকার, স্টাফ রিপোর্টার :

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, ষ্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়াসহ ৬টি জটিল রোগে আক্রান্ত ৯জন ব্যক্তির মধ্যে জনপ্রতি ৫০ হাজার টাকা করে সর্বমোট ৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

সোমবার (৫ জুলাই) বেলা ১২ টায় উপজেলা চত্বরে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে চন্দন করের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম। স্বাগত বক্তব্য দেন- সমাজসেবা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুর রহিম।এ সময় বিভিন্ন উপকারভোগী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য দেন- স্থানীয় সংসদ সদস্য আব্দুস সালাম ও ডা.হাসিনা আফরোজ (সহ-ধর্মীনি), বিএনপির উপদেষ্টা অধ্যাপক করিমুল হক, সম্পাদক আবু তাহের।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কর্মসূচির সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পরে ২৫ টি ২০০০ টাকার করে মোট ৫০ হাজার টাকার চেক দেয়া হয়। অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় শিক্ষার্থীদের মধ্যে ২টি হুইলচেয়ার, কৃষকদের মাঝে ২০টি স্পেরে মেশিন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ২০ টি সেলাই মেশিন করা হয়। চেক পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা