শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

লেমন সরকার, স্টাফ রিপোর্টার ::

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। রবিবার দিবাগত রাত (২১ জুলাই) সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরে অভিযান চালিয়ে চাঁদনী মাসুদ মোটরসাইকেল পার্টসের দোকানের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রাণীশংকৈল থানার এসআই রহমতুল্লাহ রনি এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন- উপজেলার ভবানন্দপুর এলাকার মৃত রশিদুল ইসলামের ছেলে মাসুদ রানা (৪৮) এবং করনাইট গুচ্ছগ্রাম এলাকার মৃত মনসুর আলীর ছেলে আলাউদ্দিন (২৫)।

রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজই (সোমবার) আসামীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা