শনিবার, ০২ মে ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রমিকের রক্তেই গণতন্ত্র সমুন্নত থাকবে: নাটোরে হুইপ দুলু সাতক্ষীরা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দুর্গাপুরে দিনে-দুপুরে ভ্যান ছিনতাইচেষ্টা: এলাকাবাসীর হাতে আটক ১, গণধোলাই শেষে পুলিশে সোপর্দ ফ্রান্স প্রবাসী আবেদ হোসাইনকে বাহুবল যুব সমাজের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব–এর সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ১–৭ মে অনুষ্ঠিতব্য ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৬–এর কর্মসূচির উদ্বোধন করা হয়। শ্রমিক-মালিক ঐক্যেই সমৃদ্ধির পথ—মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শ্রদ্ধা ও সংহতির আহ্বান টঙ্গীতে অভিযানে ধরাছোঁয়ার বাইরে অভিযোগভুক্ত নারী মাদক ব্যবসায়ী আটক, উদ্বেগে এলাকাবাসী শৈলকুপায় আলোচিত ঘটনা: মেয়ের জন্য ঠিক করা পাত্রের সঙ্গে পালিয়েছেন মা

টেকনাফে ৫ লাখ ইয়াবা উদ্ধার, পালাল ৩ পাচারকারী

ফরহাদ রহমান

স্টাফ রিপোর্টার কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় তিনজন মাদক কারবারি পালিয়ে গেছে। তাদের মধ্যে একজনকে ইতোমধ্যে শনাক্ত করেছে পুলিশ।

জেলা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৯ এপ্রিল ২০২৬ রাত ১০টা ৫০ মিনিটে টেকনাফ মডেল থানার একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানটি চালানো হয় টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঙ্গিখালী এলাকায় নুরুল হোছাইনের মুরগির খামারে।

অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী। তার সঙ্গে পুলিশের একটি টিম অংশ নেয়।

অভিযানকালে খামারের ভেতরের পশ্চিম পাশে একটি খাটের নিচ থেকে দুটি প্লাস্টিকের বস্তায় রাখা মোট ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৪২ দশমিক ৫০০ কেজি এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা।

পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে তিনজন মাদক কারবারি পালিয়ে যায়। তাদের মধ্যে একজনকে শনাক্ত করা হয়েছে এবং অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

এ ঘটনায় টেকনাফ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-২৪ (তারিখ: ১০ এপ্রিল ২০২৬) এবং জি আর নম্বর-২৬৩। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা