মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কক্সবাজারের সেন্টমার্টিনে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা জব্দ করেছে কোস্ট গার্ড। “নতুন কুঁড়ির ঝলক: ৬৪ জেলায় প্রতিভার বিস্ফোরণ, মাঠ মাতাচ্ছে ভবিষ্যতের তারকারা” পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  গলাচিপার নবাগত ইউএনওর মতবিনিময়: মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান টেকনাফে আটক ১, উদ্ধার ৪৪ বোতল বিদেশি মদ লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার কোটি টাকার অবৈধ সম্পদ! অবশেষে দুদকের জালে শাহজাদপুরের ‘প্রভাবশালী’ পিআইও আবুল কালাম আজাদ” বিএমপি কাউনিয়া থানার অভিযানে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক ০২ জন। ‘শীর্ষ সন্ত্রাসী’ নেই, নাকি বদলে গেছে তাদের চেহারা? টেকনাফে ৩০ কোটি টাকার মাদক ও বিদেশি অস্ত্র উদ্ধার, আটক-১

টেকনাফে ৩০ কোটি টাকার মাদক ও বিদেশি অস্ত্র উদ্ধার, আটক-১

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর এক বিশেষ অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। একই অভিযানে একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকেও আটক করা হয়েছে। নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (০৪ মে) ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকায় একটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। তল্লাশিকালে ইটভাটার মাটির নিচে সুপরিকল্পিতভাবে পুঁতে রাখা অবস্থায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা। এ সময় ঘটনাস্থল থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। পাশাপাশি আলিখালি এলাকা থেকে নরুল কবির নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যিনি একাধিক অস্ত্র ও মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। পরে উদ্ধারকৃত মাদক, অস্ত্র ও গোলাবারুদ এবং আটক আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা