বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন। গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস উদযাপিত ভালুকায় পরকীয়ায় অভিযুক্ত দপ্তরীর বরখাস্তের দাবিতে মানববন্ধন

টেকনাফে ১৯ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ আটক ৫

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার

কক্সবাজার কক্সবাজারে পৃথক দুটি অভিযানে প্রায় ১৯ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাঁচজন মাদক পাচারকারীকে আটক করা হয়। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকা থেকে একটি কাভার্ড ভ্যানে করে ইয়াবার বড় চালান চট্টগ্রামের উদ্দেশ্যে নেওয়া হবে—এমন তথ্য পায় বাহিনীটি। এর ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে টেকনাফ থানাধীন নাফ নদী সংলগ্ন বড়ইতলী প্রধান সড়কে অভিযান চালানো হয়। অভিযানকালে একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান তল্লাশি করে পাটাতনের নিচে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে প্রায় ১৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা সাহাদাত হোসেন (সাকিব) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। অন্যদিকে, পৃথক আরেকটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এর পরিপ্রেক্ষিতে কোস্ট গার্ড ওই এলাকায় রাডার নজরদারি ও টহল জোরদার করে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে শাহপরীর দ্বীপ গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি সন্দেহজনক মাছ ধরার নৌকা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী অভিযান চালিয়ে সেটি আটক করে। নৌকাটি তল্লাশি করে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় চারজন মাদক পাচারকারীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— ইয়াসিন (৩৫), শালবাগান রোহিঙ্গা ক্যাম্প; ইসমাইল (২২), হাজমপাড়া; গিয়াস উদ্দিন (৩২), হাজমপাড়া; জসিম উদ্দিন (৩৩), হাজমপাড়া, টেকনাফ, কক্সবাজার। জব্দকৃত ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও মাছ ধরার নৌকা এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। সংস্থাটি জানায়, মাদক পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা