বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভালুকায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত টঙ্গীতে সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের

টেকনাফে শিশুকে অপহরণচেষ্টা, বাধা দিতে গিয়ে বাবাকে মারধর

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২নং ওয়ার্ডে এক শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গেলে শিশুটির বাবা ও স্থানীয় ইউপি সদস্য বেলাল উদ্দিনকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৬ এপ্রিল) দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বেলাল উদ্দিনের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছোট মেয়েকে লক্ষ্য করে একদল দুর্বৃত্ত অপহরণের চেষ্টা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি বাধা দিলে হামলাকারীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী বেলাল উদ্দিন বলেন, “আমার মেয়েকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করা হয়। আমি বাধা দিলে তারা আমাকে মারধর করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং আইনগত ব্যবস্থা নেব।” ঘটনার পর হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকাসহ আশপাশে জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে রোববার (২৭ এপ্রিল) বিকেল ৪টায় মৌলভীবাজার স্টেশন এলাকায় স্থানীয় জনসাধারণ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানান। আলী আকবর পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমান উল্লাহ বলেন, “এ ধরনের ন্যক্কারজনক ঘটনা সমাজে অস্থিরতা সৃষ্টি করে। দ্রুত দোষীদের আইনের আওতায় আনতে হবে।” গাউসিয়া কমপ্লেক্স মৌলভীবাজারের পরিচালক ইমাম হোসাইন বলেন, “শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া জরুরি।” মাওলানা নুরুল আলম ফারুকী বলেন, “এ ধরনের অপরাধ মানবিক ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী। সমাজ থেকে এদের নির্মূল করতে হবে।” জমিরিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা শামসুল হক বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা না হলে এ ধরনের ঘটনা বাড়তে থাকবে। তাই দ্রুত কার্যকর ব্যবস্থা প্রয়োজন।” এলাকাবাসীর অভিযোগ, এ ধরনের ঘটনা জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ না হলে পরিস্থিতির অবনতি হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা