শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় জেলা প্রশাসক হিসেবে পদায়ন পেয়েছেন কাউসার আজিজ চুয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা সাতক্ষীরা-যশোর সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু নিষেধাজ্ঞার মধ্যেও সক্রিয়তা: কী ইঙ্গিত দিচ্ছে আওয়ামী লীগ? আটঘরিয়ায় কৃষাণ-কৃষাণীদের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত  চুয়াডাঙ্গায় তরুণীর রহস্যজনক মৃত্যু: নতুন বাসা থেকে উদ্ধার, পাশে অস্থির দুই পোষা বিড়াল দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের জাগরণ, আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত * উখিয়া কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কেটে রাস্তা নির্মাণ ও স্থায়ী বসতি, স্থানীয়দের উদ্যোগ, ভবিষ্যৎ নিয়ে শষ্কা * মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি একটি মাইলফলক: ডিসি জাহিদ

টেকনাফে পুলিশের পৃথক অভিযানে ৭ আসামি গ্রেফতার

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের টেকনাফ থানা এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানে পৃথক অভিযান পরিচালনা করে মোট ৭ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০৩ এপ্রিল ২০২৬) পরিচালিত এ অভিযানে কক্সবাজারের পুলিশ সুপার জনাব এ.এন.এম. সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেলের পরিকল্পনায় টেকনাফ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অংশ নেয়। অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মধ্যে ছিলেন এসআই (নিঃ) শুভ মিত্র তালুকদার, এএসআই (নিঃ) তুষার দাশ, এএসআই (নিঃ) তাপস কান্তি দাস ও এএসআই (নিঃ) মানস বড়ুয়া। পুলিশ জানায়, অভিযানে ৬ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ২টি সিআর সাজা, ২টি জিআর পরোয়ানা এবং ১টি সিআর পরোয়ানায় ২ জনসহ নিয়মিত মামলায় ২ জন এবং মোবাইল কোর্টে ১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ আরও জানায়, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা