শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আদর করার হাতেই চাপাতির কোপ! শাহজাদপুরে ৫ বছরের শিশুর নৃশংস মৃত্যু গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা দেশের জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী গোমস্তাপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার শুভ উদ্বোধন। টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২ টেকনাফে বিজিবির অভিযানে ৩৬ হাজার ইয়াবাসহ আটক ১

টেকনাফে পুলিশের অভিযান ৮ আসামি গ্রেফতার

খোরশেদ আলম টেকনাফ প্রতিনিধি কক্সবাজারের টেকনাফে পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার পরোয়ানাভুক্তসহ মোট ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল ২০২৬) পরিচালিত পৃথক অভিযানে তাদের আটক করা হয়। জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের নির্দেশনায় এবং টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে অংশ নেন এসআই (নিঃ) আব্দুস সালাম, এসআই (নিঃ) জাফর আলম, এএসআই (নিঃ) শাহ আলম, এএসআই (নিঃ) মো. আলাউদ্দিনসহ সঙ্গীয় ফোর্স। পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে ১ জন ১ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত (অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড) এবং অপর ১ জন ১ বছর ৬ মাস সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত (অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড) আসামি রয়েছেন। এছাড়া ২ জন জিআর পরোয়ানাভুক্ত, ৪ জন একাধিক জিআর পরোয়ানাভুক্ত এবং নিয়মিত মামলার ২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধারে টেকনাফ এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা