শনিবার, ০২ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
যশোর শহরের বারান্দীপাড়া এলাকায় প্রবাসীর সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সাথে উধাও স্ত্রী,সঙ্গে টাকা-স্বর্ণ তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক-১ রোববার রাতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ টেকনাফে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার: স্বামী পুলিশ হেফাজতে আহমদ নিয়াজ রচিত “দ্য গ্যালাক্সি অব ডেভেলপমেন্ট” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ফুট পেট্রেলিংককালে ৫১টি মালা ফাঁদ উদ্ধার জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ ও গণমিছিল মালয়েশিয়ায় খুন হওয়া সেই যুবকের লাশ ফিরল দেশে, বাড়িতে শোকের মাতম ঝিনাইদহে যাত্রীবাহি বাস থেকে সাড়ে ৭ কোটি টাকা মূল্যের মাদক ক্রিস্টাল মেথ জব্দ

টেকনাফে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ চুরি ও প্রাণনাশের হুমকি সংক্রান্ত মামলার ১ নম্বর এজাহারভুক্ত পলাতক প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৫। র্যাব সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখে টেকনাফ মডেল থানায় উক্ত ঘটনায় মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই প্রধান আসামি জিসান প্রকাশ আরবি উল হোসেন আরিফ (২১) গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে তাকে আইনের আওতায় আনতে র্যাব-১৫ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (০২ মে) বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস দল টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলী ঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানে মামলার প্রধান আসামি জিসানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিসান টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল গ্রামের (ওয়ার্ড-০৩) বাসিন্দা এবং তার পিতার নাম আজিজুল হক। র্যাব জানায়, আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৫ জানিয়েছে, অপরাধ দমনে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা