বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা দেশের জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী গোমস্তাপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার শুভ উদ্বোধন। টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২ টেকনাফে বিজিবির অভিযানে ৩৬ হাজার ইয়াবাসহ আটক ১ উৎসবে ভাসল মান্দা: বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নেওয়া হলো নতুন বছর। মিরপুরে সাংস্কৃতিক ঐক্য ফোরামের আয়োজনে বর্ণাঢ্য নববর্ষ উদযাপন গলাচিপায় বর্নাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ​ চৈত্র সংক্রান্তি উপলক্ষে হারুয়ালছড়ি অনুষ্ঠিত হয়েছে গীতা পাঠ ও গ্রামীণ মেলা। রাজশাহী প্রেসক্লাবে বর্ষবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত

টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী দ্বীপ সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন মধ্যরাতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় শাহপরী দ্বীপের জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং বোটে থাকা দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন— মো. সিদ্দিক (৪০), পিতা: আইয়ুব আলী এবং মো. ইসমাইল (২৬), পিতা: বাডু মিয়া; উভয়ের বাড়ি টেকনাফের শাহপরী দ্বীপের জালিয়াপাড়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডে। কোস্ট গার্ড জানায়, জব্দ করা ইয়াবা, পাচারে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া মাদক পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা