বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শিহাব উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা লালমোহনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর শুভ উদ্বোধন যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ নূরুল ইসলাম মনি প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ঘোড়শাল ইউনিয়নে বিএনপি প্রার্থী ইসহাক আলী মোল্লার সমর্থনে উঠান বৈঠক ও জনসভা, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ # চুয়াডাঙ্গার বাজদিয়া গ্রামে শারদীয় দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ উখিয়ার হুমায়ুন হত্যা মামলার ২ নম্বর আসামি মরিচ্যায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা শামসুল কবির খানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে গুরুতর অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

টানা বৃষ্টিতে বন্যার রূপ নিয়েছে আনোয়ারার জুঁইদণ্ডী খুরুস্কুল গ্রাম ।

আবুল কাশেম | স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের খুরুস্কুল গ্রাম কার্যত বন্যাকবলিত এলাকায় পরিণত হয়েছে। অবিরাম বৃষ্টিতে গ্রামটির অধিকাংশ সড়ক, অলিগলি ও বসতবাড়ির আঙিনা পানিতে তলিয়ে যাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন হাজারো মানুষ।
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। প্রতিদিন বুকসমান কিংবা হাঁটুসমান পানি পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হচ্ছে তাদের। একইভাবে কোরিয়ান ইপিজেডে কর্মরত হাজারো শ্রমিক-কর্মচারীও দুর্ভোগকে সঙ্গী করে কর্মস্থলে যাতায়াত করছেন।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই খুরুস্কুল গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আর টানা বর্ষণে পুরো এলাকা বন্যার রূপ নেয়। দীর্ঘদিন ধরে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বছরের পর বছর একই দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। অনেক পরিবারের ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
স্থানীয় বাসিন্দারা অবিলম্বে জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার এবং বিদ্যুৎ সরবরাহ দ্রুত চালুর জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে দুর্ভোগ আরও ভয়াবহ আকার ধারণ করবে এবং শিক্ষা, কর্মসংস্থান ও জনজীবনে এর নেতিবাচক প্রভাব দীর্ঘস্থায়ী হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা