রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

টাঙ্গাইলে সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি আরিফুর ও সাধারণ সম্পাদক শামীম

-বিশ্বজিৎ চক্রবর্তী

টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের কমিটি গঠন করা হয়েছে। আরিফুর রহমানকে সভাপতি ও শামীম আল মামুনকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বুধবার ২২ অক্টোবর সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের চেয়ারম্যান এটিএম মমতাজুল করিম।
সংগঠনের জেলা শাখার সভাপতি আরিফুর রহমানের সভাপতিত্বে এখানে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা জামায়াতের আমীর আহসান হাবিব মাসুদ, শহীদ ক্যাডেট একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ শহীদুল আলম শহীদ, সদর বিএনপি’র সাধারণ সম্পাদক এম এ রৌফ, জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবু,শহর বিএনপি’র সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ, সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক, এনসিপি জেলা শাখার প্রধান সমন্বয়ক মাহমুুদুর রহমান রাসেল প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক শামীম আল মামুন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের কারণে আয়োজনটি মুখরিত হয়ে উঠে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা