বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভালুকায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত টঙ্গীতে সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের

টঙ্গীতে ৩৪ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি আটক।

সেলিম মাহমুদ স্টাফ রিপোর্টার।

গাজীপুরের টঙ্গীতে বিপুল পরিমাণ গাঁজাসহ হারুন শেখ (৫৩) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে টঙ্গীর কেরানীরটেক বস্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে মোট ৩৪.৫ কেজি গাঁজা, ২টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৭ লাখ ১৮ হাজার ৪০ টাকা জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত হারুন শেখ ওই এলাকার মৃত সাবু শেখের ছেলে।
শনিবার দুপুরে র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপস) অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে র‍্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের একটি বিশেষ দল টঙ্গীর কেরানীরটেক বস্তিতে অভিযান চালায়। অভিযানের শুরুতে ৫ কেজি গাঁজাসহ হারুনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বস্তির একটি টিনশেড ঘরে তল্লাশি চালিয়ে আরও ২৯.৫ কেজি গাঁজা এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘র‍্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা