বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন ৬৪ জেলার সাংবাদিকদের মিলন মেলায়, দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ।

ঝিনাইদহ চেম্বারের ৩৪তম বার্ষিক সাধারণ সভায় শিল্প সচিব ওবাইদুর রহমান

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্যের প্রসার ও শিল্পের বিকাশই আমাদের অঙ্গীকার— এই শ্লোগানকে প্রতিপাদ্যকে করে ঝিনাইদহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ৩৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালী পার্কের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় ব্যবসায়ী সমাজ ও অংশীজনদের উপস্থিতিতে ছিল এক বর্ণাঢ্য আয়োজন।

সভায় বক্তারা বলেন, অতীতে যারা দায়িত্বে ছিলেন তাদের তুলনায় বর্তমান কার্যকরী পরিষদের নেতৃত্বে চেম্বার এখন অনেক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। সামনের দিনগুলোতে ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও শিল্পের বিকাশে আরও ইতিবাচক ভূমিকা রাখবে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার জনাব ইমরান জাকারিয়া ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও বিসিক শিল্প মালিক সমিতির প্রধান উপদেষ্টা এডভোকেট এম এ মজিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোয়াজ্জেম হোসেন। সঞ্চালনা করেন চেম্বারের পরিচালক তোফাজ্জল হোসেন ও মোঃ আব্দুল মতিন।

সভায় অংশগ্রহণকারীরা ব্যবসা-বাণিজ্যের ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি আগামী দিনে কিভাবে আরও ভালো সাফল্য অর্জন করা যায় তা নিয়ে নানা দিকনির্দেশনামূলক আলোচনা হয়। ২০২৪ সালের আয় ব্যায় এবং ২০২৫ সালের সম্ভাব্য বাজেট নিয়ে আলোচনা সভা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা