মো:মিল্টন হোসেন বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ
ঝিনাইদহ, ১৫ মার্চ বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মোঃ আব্দুল মান্নানের ঝিনাইদহ জেলায় আগমন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে ঝিনাইদহ সার্কিট হাউজে পৌঁছালে বিচারপতি মোঃ আব্দুল মান্নানকে উষ্ণ অভ্যর্থনা জানান ঝিনাইদহের জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ এবং পুলিশ সুপার মাহফুজ আফজাল। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা। পরে ঝিনাইদহ জেলা পুলিশের একটি চৌকস ও সুসজ্জিত দল বিচারপতিকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে। পুলিশের এই সম্মান প্রদর্শনের সময় সার্কিট হাউজ প্রাঙ্গণে এক মর্যাদাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। বিচারপতি গার্ড অব অনার পরিদর্শন করেন এবং উপস্থিত পুলিশ সদস্যদের অভিবাদন গ্রহণ করেন। এ সময় জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিচারপতি মোঃ আব্দুল মান্নান উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সংক্ষিপ্ত আলাপচারিতায় অংশ নেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাননীয় বিচারপতির ঝিনাইদহ আগমনকে ঘিরে সার্কিট হাউজ এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রটোকল ব্যবস্থা গ্রহণ করা হয়। তাঁর আগমনকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে উৎসাহ ও আনুষ্ঠানিকতার আমেজ লক্ষ্য করা যায়। বিচারপতি মোঃ আব্দুল মান্নানের এ আগমনকে ঝিনাইদহ জেলার জন্য একটি গুরুত্বপূর্ণ ও সম্মানজনক মুহূর্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের পক্ষ থেকে তাঁকে সর্বোচ্চ সম্মান ও আন্তরিকতার সঙ্গে বরণ করে নেওয়া