রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নেত্রকোনায় জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা, মোটরসাইকেল ভাঙচুর; আহত ৩ চার দশক পরও প্রাসঙ্গিক কেন শহীদ জিয়া? বিএনপিকে শক্তিশালী করতে হবে’— ফরিদগঞ্জে জিয়ার শাহাদাতবার্ষিকীর সভায় হারুনুর রশিদ ঝিনাইদহের কালীগঞ্জে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইদহে এনসিপির মানববন্ধন, দুই নেতার মুক্তির দাবি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি ও ঐক্যের আহ্বান গাজীপুরে পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে অস্ত্রধারী গ্রেফতার সহ দুইটি বিদেশি পিস্তল উদ্ধার। কোরবানির পশুর চামড়ার বাজারে ধস: রাস্তা ও নদীর পাশে ফেলে রাখা হচ্ছে কোরবানির চামড়া সাতক্ষীরায় ঝড়ে গাছ ভেঙে শিশুর মৃত্যু মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: বাস্তবে কতটা কার্যকর?

ঝিনাইদহে সাইবার ক্রাইম সেলের উদ্যোগে উদ্ধার হওয়া মোবাইল ও টাকা ফেরত।

মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ

ঝিনাইদহ জেলা পুলিশের উদ্যোগে সাইবার অপরাধ দমনে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। আজ (১১ এপ্রিল) ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে “সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল” কর্তৃক মার্চ ২০২৬ মাসে উদ্ধারকৃত ৫৭টি মোবাইল ফোন এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)-এর মাধ্যমে প্রতারণার শিকার হয়ে নেওয়া ৬৩ হাজার ৫৪২ টাকা প্রকৃত মালিকদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ ভুক্তভোগীদের হাতে তুলে দেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ আফজাল। এ সময় তিনি বলেন, সাইবার অপরাধ দমনে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও জোরদার করা হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব শেখ বিল্লাল হোসেনসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ঝিনাইদহের সদস্যবৃন্দ। উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ ফেরত পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা