শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন।

ঝিনাইদহে সবজি কাটা বটি ঘাড়ের উপর পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহে সবজি কাটা বটি ঘাড়ের উপর পড়ে দুই বছরের শিশু সাইমের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের মহিলা কলেজ পাড়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নি*হ*ত শিশু সাইম শহরের সততা প্রিন্টিং প্রেস ব্যবসায়ী মনিরুল ইসলাম আসিফের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশুটির মা রান্না ঘরে বটি দিয়ে সবজি কাটছিলেন। সেসময় শিশু সাইম খেলা করার জন্য বটি নেওয়ার চেষ্টা করলে তার মা বটিটি রান্না ঘরের র‌্যাকের উপর রেখে দেয়। শিশুটির মা অন্য ঘরে কাজ করতে গেলে শিশুটি র‌্যাকের উপর থাকা বটি পাড়ার চেষ্টা করে। সেসময় বটিটি সাইমের ঘাড়ের উপর পড়ে মা*রা*ত্ম*ক জ*খ*ম হয়। পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃ*ত ঘোষনা করে। ঘা*ড়ে*র র*গ কে*টে যাওয়ায় অতিরিক্ত র*ক্ত*ক্ষ*র*নে শিশুটির মৃ*ত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছে।
শিশুর পিতা মনিরুল ইসলাম জানান, সকালে ছেলের চিপস, চকলেট, জুসসহ বেশ কিছু খাবার কিনে দিয়ে আমার প্রতিষ্ঠানে চলে আসি। দুপুরে আমার স্ত্রী আমার ফোনে ফোন দিয়ে বলে তুমি তাড়াতাড়ি হাসপাতালে চলে আসো আমার সাইম আর হয়তো বেঁ*চে নেই। শুনে আমি বাক*রু*দ্ধ হয়ে পড়ি এবং দ্রুত হাসপাতালে ছুটে যায়। হাসপাতালে গিয়ে ডাক্তারের কছে জানতে চাইলে প্রথমে আমাকে কিছুই বলেনা। কিছু সময় পর ডাক্তার জানান আপনার সন্তানকে আমরা বাঁ*চা*তে পারলামনা। তিনি বাক*রূ*দ্ধ কন্ঠে বলেন আমি আমার সাইমের আত্মার শান্তি কামনা করে সকলের কাছে দোয়া চাই। এছাড়া আপনাদের কাছে কিছু চাইনা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা