বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভালুকায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত টঙ্গীতে সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের

ঝিনাইদহে যাত্রীবাহি বাস থেকে সাড়ে ৭ কোটি টাকা মূল্যের মাদক ক্রিস্টাল মেথ জব্দ

মোঃ পারভেজ ঝিনাইদহ ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যাত্রীবাহি বাসে তল্লাসী করে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মুল্যের কিস্টাল মেথ (আইস) জব্দ করেছে র‌্যাব-৬। আজ দুপুরে তারা এ অভিযান চালায়। বিকালে র‌্যাব এ তথ্য নিশ্চিত করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামিম মুবিন সরকার জানান, দুপুরে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যশোর রোডে চেক পোস্ট চলছিল র‌্যাবের। সেসময় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা থেকে চাপাইনবাবগঞ্জ গামী একটি যাত্রীবাহি বাসে তল্লাসী চালায় র‌্যাব। তখন সিটের নিচে পরিত্যাক্ত অবস্থায় থাকা একটি ব্যাগ থেকে মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ (মিথাইল অ্যামফিটামিন) মাদক উদ্ধার করা হয়। ১ কেজি ৫শ’ ১০ গ্রাম ওজনের এই ক্রিস্টাল আইসের মূল্য আনুমানিক ৭ কোটি ৫৫ লক্ষ টাকা। এই মাদকদ্রব্য সদর থানায় হস্তান্তরের কাজ চলমান রয়েছে ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা