মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
৬৪ জেলার সাংবাদিকদের মিলন মেলায়, দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।

ঝিনাইদহে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

মোঃ পারভেজ ঝিনাইদহ

ঝিনাইদহে খালের পানিতে ডুবে লামিম হোসেন (৫) ও আপন হোসেন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে ওই দুই শিশু খালের পানিতে ডু্বে যায়। তারা একে অপরের মামাতো-ফুফাতো ভাই।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার দোগাছি গ্রামের খালে এ ঘটনা ঘটে।

মৃত শিশু লামিম হোসেন দোগাছি গ্রামের রিপন মন্ডলের ছেলে এবং মৃত আপন হোসেন পার্শবর্তী আড়ুয়াকান্দি গ্রামের উজ্জল বিশ্বাসের ছেলে। মৃত আপন হোসেন অপর শিশু লামিম হোসেনের মামাতো ভাই।

মৃতের স্বজন ও পুলিশ জানিয়েছে, সকালে শিশু লামিম তার মামাতো ভাই আপনকে সাথে নিয়ে গ্রামের খালে ছিপ/বরশি নিয়ে খালে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে তারা খালের পানিতে পড়ে যায়। এসময় খালের পানির স্রোতে তারা ভেসে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে। পরে তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে বুঝে দেওয়া হয়েছে। বিকালে পারিবারিক ভাবে মরদেহ দাফন করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা