শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রমিকের রক্তেই গণতন্ত্র সমুন্নত থাকবে: নাটোরে হুইপ দুলু সাতক্ষীরা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দুর্গাপুরে দিনে-দুপুরে ভ্যান ছিনতাইচেষ্টা: এলাকাবাসীর হাতে আটক ১, গণধোলাই শেষে পুলিশে সোপর্দ ফ্রান্স প্রবাসী আবেদ হোসাইনকে বাহুবল যুব সমাজের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব–এর সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ১–৭ মে অনুষ্ঠিতব্য ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৬–এর কর্মসূচির উদ্বোধন করা হয়। শ্রমিক-মালিক ঐক্যেই সমৃদ্ধির পথ—মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শ্রদ্ধা ও সংহতির আহ্বান টঙ্গীতে অভিযানে ধরাছোঁয়ার বাইরে অভিযোগভুক্ত নারী মাদক ব্যবসায়ী আটক, উদ্বেগে এলাকাবাসী শৈলকুপায় আলোচিত ঘটনা: মেয়ের জন্য ঠিক করা পাত্রের সঙ্গে পালিয়েছেন মা

ঝিনাইদহে তেল পাম্পে কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত: থানায় মামলা, গ্রেফতার ৩

মো:মিল্টন হোসেন

বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ

০৯/০৩/২০২৬
ঝিনাইদহে তেল পাম্পে কর্মচারীদের পিটুনিতে যুবক নিরব নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতে নিহত নিরবের পিতা বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় আটক তিনজনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বারইখালী গ্রামের নাসির উদ্দিনের ছেলে রবিজুল ইসলাম, আড়–য়াকান্দি গ্রামের ইউনুস আলীর ছেলে রবিজুল ইসলাম এবং সুরাট ইউনিয়নের কাস্টসাগরা গ্রামের সাফিয়ার রহমানের ছেলে দাউদ হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার একটি তেল পাম্পে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কর্মচারীদের সঙ্গে যুবক নিরবের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তেল পাম্পের কয়েকজন কর্মচারী তাকে বেধড়ক মারধর করে। এতে নিরব গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষুব্ধ স্থানীয়রা তেল পাম্পে ভাঙচুর চালায় এবং প্রতিবাদ জানায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
নিহতের পরিবারের দাবি, পূর্বপরিকল্পিতভাবে নিরবকে মারধর করা হয়েছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঝিনাইদহ সদর থানার পুলিশ জানায়, নিহতের পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় আটক তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ আরও জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা