রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি! রায়পুরে মেঘনায় থামছে না মা ইলিশ শিকার সাংবাদিক আলিফ ফকিরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে ৯৬’র মতো আবারো বিএনপি সরকারের বিরুদ্ধে জোট করেছে জামায়াত: রাশেদ খান টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার,

ঝিনাইদহে ডিবি পুলিশের অভিযান: ১৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হৃদয় আটক

শারমিন আরা,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

ঝিনাইদহে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৪ পিস ইয়াবাসহ হৃদয় নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আজ গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল শহরের কোড়াপাড়া বটতলা এলাকায় এই অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সন্দেহভাজন হিসেবে হৃদয়কে তল্লাশি করা হলে তার কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত হৃদয় দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত ছিল।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের
প্রস্তুতি চলছে।

মাদক ও অপরাধ দমনে ডিবি পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে
জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা