শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় তরুণীর রহস্যজনক মৃত্যু: নতুন বাসা থেকে উদ্ধার, পাশে অস্থির দুই পোষা বিড়াল দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের জাগরণ, আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত * উখিয়া কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কেটে রাস্তা নির্মাণ ও স্থায়ী বসতি, স্থানীয়দের উদ্যোগ, ভবিষ্যৎ নিয়ে শষ্কা * মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি একটি মাইলফলক: ডিসি জাহিদ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত পরিবেশ ধ্বংসের মহোৎসব: তারাগঞ্জে সেই অবৈধ ‘ফুয়েল টেক’ বন্ধ ও জরিমানা চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা

ঝিনাইদহে জ্বালানি সংকট চরমে: রেশনিং তুলে নিলেও পাম্পে মিলছে না তেল, ভোগান্তিতে সাধারণ মানুষ

, শারমিন আরা ঝিনাইদহ জেলা প্রতিনিধি

, ১৫ মার্চ, ২০২৬ ঝিনাইদহ জেলা শহরসহ আশেপাশের উপজেলাগুলোতে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরে শহরের অধিকাংশ ফিলিং স্টেশনে ‘অকটেন ও ডিজেল নেই’ সম্বলিত নোটিশ ঝুলতে দেখা যাচ্ছে। সরকারের পক্ষ থেকে আজ (১৫ মার্চ) থেকে জ্বালানি তেলের রেশনিং প্রথা তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হলেও স্থানীয় পর্যায়ে এর কোনো প্রভাব এখনো পড়েনি। বর্তমানে পাম্পগুলোতে দীর্ঘ সারি ও হাহাকার সরেজমিনে দেখা গেছে, ঝিনাইদহ-কুষ্টিয়া ও ঝিনাইদহ-যশোর মহাসড়কের পাশের ২২টি ফিলিং স্টেশনের অধিকাংশেরই প্রবেশপথ দড়ি দিয়ে আটকানো। দুই-একটি পাম্পে তেল সরবরাহ শুরু হলেও সেখানে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকে তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন। বিশেষ করে বোরো মৌসুম চলায় ডিজেলের অভাবে সেচ কাজ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। ট্রাক চালকরা অভিযোগ করেছেন, খুলনার ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ না পাওয়ায় তারা গত ৪৮ ঘণ্টা ধরে রাস্তায় গাড়ি থামিয়ে রাখতে বাধ্য হচ্ছেন


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা