বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নে উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদিঘির পাড় এলাকায় আর্জেন্টিনার পতাকা গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত 🇧🇩 🇦🇷 ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল, উল্লাসে কাপছে ঝিনাইদহ শহর, ঝিনাইদহে স্কুলছাত্রী লামিয়ার রহস্যজনক মৃ,ত্যু, পরিবারের আ,হাজারি, কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন, জনদুর্ভোগ চরমে ঘাটাইলে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

ঝিনাইদহে জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত — গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনি স্বীকৃতি দেওয়ার আহ্বান

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর–কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আদেশ জারি করে আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে। গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদ আইনি স্বীকৃতি লাভের পর, তার আলোকে আগামী ফেব্রুয়ারি মাসে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার সকালে ঝিনাইদহ শহরের আল-হেরা স্কুল মাঠে আয়োজিত জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী আলী আজম মো. আবুবকর।
মোবারক হোসাইন আরও বলেন, পতিত স্বৈরাচার সরকারের আমলে সংঘটিত জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি পতিত স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা প্রয়োজন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের শূরা সদস্য ও যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার একেএম আলী মহসিন, ড. আলমগীর বিশ্বাস, ঝিনাইদহ জেলা নায়েবে আমীর আব্দুল আলীম, শৈলকূপা উপজেলা আমীর ও ঝিনাইদহ-১ আসনের এমপি পদপ্রার্থী এস. এম. মতিউর রহমান, প্রফেসর মতিয়ার রহমান (ঝিনাইদহ-৩), মাওলানা আবু তালেব (ঝিনাইদহ-৪), জেলা সেক্রেটারি আব্দুল আউয়াল, সহকারী সেক্রেটারি কাজী ছগীর আহম্মেদ, জেলা বাইতুল মাল সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা আমীর ড. হাবিবুর রহমান, শহর আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হারুনুর রশিদসহ জেলার বিভিন্ন উপজেলা ও শহর জামায়াতের রুকনগণ।
শেষে দেশের কল্যাণ, জাতির ঐক্য ও ইসলামী আন্দোলনের সাফল্য কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে সম্মেলনের কার্যক্রম সমাপ্ত হয়।
প্রেস বিজ্ঞপ্তি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।