বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন ৬৪ জেলার সাংবাদিকদের মিলন মেলায়, দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ।

ঝিনাইদহে গায়ে আগুন ধরিয়ে স্ত্রীর আত্মহত্যার চেষ্টা, বাঁচাতে গিয়ে স্বামী দগ্ধ

মোঃ পারভেজ ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপায় মাহিমা খাতুন(২৪) নামের এক গৃহবধূ গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। এ সময় স্বামী আশিক মিয়া (২৫) স্ত্রীকে বাঁচাতে গিয়ে তিনিও দগ্ধ হয়েছেন বলে জানা যায়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে ৬নং সারুটিয়া ইউনিয়নের চরবাখরবার গ্রামে এ ঘটনা ঘটে। দগ্ধ আশিক মিয়ে চরবাখরবার গ্রামের অলোক মিয়ের ছেলে।

স্থানীয়রা জানায়, তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে স্ত্রীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল অথবা ঢাকা বার্ণ ইউনিটে যাওয়ার পরামর্শ দিয়ে রেফার করেন চিকিৎসক।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল কর্মকর্তা ডাক্তার শাহনাওয়াজ জানান, দুজনের অবস্থায় আশঙ্কাজনক। তাই তাদের রেফার্ড করা হয়েছে। যদিও তাদের শ্বাসনালী মোটামুটি ঠিক আছে। তারপরও শরীরের প্রায় ৫০ ভাগ করে গেছে।

শৈলকুপা থানার ওসি মাসুম খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় কোন অভিযোগ কেউ দেয়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা