শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পটুয়াখালী জেলা আইনজীবী সমিতি নির্বাচন: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয় ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম  কালীগঞ্জে রিক্সা ও ভ্যান চালকদের মাঝে ছাতা বিতরণ সাতক্ষীরায় জেলা প্রশাসক হিসেবে পদায়ন পেয়েছেন কাউসার আজিজ চুয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা সাতক্ষীরা-যশোর সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু নিষেধাজ্ঞার মধ্যেও সক্রিয়তা: কী ইঙ্গিত দিচ্ছে আওয়ামী লীগ? আটঘরিয়ায় কৃষাণ-কৃষাণীদের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত  চুয়াডাঙ্গায় তরুণীর রহস্যজনক মৃত্যু: নতুন বাসা থেকে উদ্ধার, পাশে অস্থির দুই পোষা বিড়াল দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের জাগরণ, আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝিনাইদহের শৈলকুপায় কৃষক কার্ডের তথ্য যাচাই কার্যক্রম শুরু

মো:মিল্টন হোসেন

বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সরকারের নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ কর্মসূচির আওতায় কৃষকদের তথ্য যাচাইয়ের কাজ শুরু হয়েছে। কৃষি খাতে আধুনিকতা ও স্বচ্ছতা আনতে সরকার প্রাথমিকভাবে দেশের আটটি বিভাগের ৯টি উপজেলায় পরীক্ষামূলকভাবে এই কর্মসূচি চালু করার সিদ্ধান্ত নিয়েছে। তারই অংশ হিসেবে শৈলকুপা উপজেলায় কৃষক কার্ডের তথ্য যাচাই কার্যক্রম চলছে।
বুধবার (১১ মার্চ ২০২৬) শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে কৃষকদের তথ্য যাচাই করেন কৃষি বিভাগের কর্মকর্তারা। এ সময় ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) মোঃ কামরুজ্জামান এবং শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান সরেজমিনে কার্যক্রম তদারকি করেন।
উপজেলার আবাইপুর ইউনিয়নের পাঁচপাখিয়া, কৃপালপুর, যুগনী, বাঘিনী, চরবাঘিনী ও পদ্মনগরসহ বিভিন্ন গ্রামে গিয়ে কৃষকদের সাথে কথা বলেন তারা। কৃষকদের জমির পরিমাণ, ফসল উৎপাদন, কৃষিকাজের ধরনসহ বিভিন্ন তথ্য যাচাই করে তালিকা হালনাগাদ করা হচ্ছে। এ সময় কৃষি বিভাগের মাঠকর্মীরাও উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তারা জানান, কৃষক কার্ড চালু হলে প্রকৃত কৃষকদের সঠিক তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে। এর মাধ্যমে সরকার কৃষকদের জন্য প্রদত্ত বিভিন্ন ভর্তুকি, প্রণোদনা, বীজ, সারসহ কৃষি সহায়তা সরাসরি কৃষকের কাছে পৌঁছে দিতে পারবে। ফলে কৃষি খাতে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে।
ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান বলেন, “কৃষকদের প্রকৃত তথ্য সংগ্রহ করে একটি ডাটাবেজ তৈরি করা হচ্ছে। কৃষক কার্ড চালু হলে কৃষকরা সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সহজেই পাবে এবং কৃষি ব্যবস্থাপনায় আরও গতি আসবে।”
শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান বলেন, “প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। মাঠ পর্যায়ে কৃষকদের তথ্য যাচাই করে সঠিক তালিকা প্রস্তুত করা হচ্ছে। ভবিষ্যতে এই কর্মসূচি আরও বিস্তৃত করা হবে।”
স্থানীয় কৃষকরাও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা মনে করছেন, কৃষক কার্ড চালু হলে কৃষি সহায়তা পাওয়ার ক্ষেত্রে জটিলতা কমবে এবং প্রকৃত কৃষকরাই সরকারি সুবিধা পাবে।
কৃষি বিভাগ জানায়, পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও কৃষক কার্ডের তথ্য যাচাই কার্যক্রম পরিচালনা করা হবে। এর মাধ্যমে কৃষকদের একটি সমন্বিত ডাটাবেজ তৈরি করে কৃষি উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচনের আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা