শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন।

ঝিনাইদহের বিষয়খালী বাজারে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহ-৪ আসনের ৭ নম্বর মহারাজপুর ইউনিয়নের বিষয়খালী বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গল বার বিকেলে এ গণসংযোগে নেতৃত্ব দেন ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান বেল্টুর সহধর্মিণী ও জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ভিপি ইসরাইল হোসেন জীবন, জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আশরাফ হোসেন স্বপন, মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম, উপজেলা বিএনপি নেতা শহীদুজ্জামান বেল্টুর ভাইপো আশরাফুল ইসলাম মিঠু, আনোয়ার হোসেন ও আইয়ুব হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা মিরু খা, আইয়ুব হোসেন,তাইজেল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম মোর্তাজা জিকো, যুবদল নেতা নাজমুল হোসেন, কাঞ্চন, ছাত্রদল নেতা আরাফাত রহমান কোকোসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা