বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নে উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদিঘির পাড় এলাকায় আর্জেন্টিনার পতাকা গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত 🇧🇩 🇦🇷 ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল, উল্লাসে কাপছে ঝিনাইদহ শহর, ঝিনাইদহে স্কুলছাত্রী লামিয়ার রহস্যজনক মৃ,ত্যু, পরিবারের আ,হাজারি, কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন, জনদুর্ভোগ চরমে ঘাটাইলে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

ঝিনাইদহের কালীগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণ, আদালতে আসামির আত্মসমর্পণ

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহের কালীগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি জাহাঙ্গীর হোসেন আদালতে আত্মসমর্পণ করেছেন। জাহাঙ্গীর হোসেন উপজেলার মথনপুর গ্রামের নুর ইসলামের ছেলে। সে দুই সন্তানের জনক বলে জানা গেছে।

সোমবার দুপুরে তিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক মো. ওয়াজিদুর রহমানের আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী তার জামিন আবেদন করলে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

সবুজদেশ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম। তিনি জানান, গত শনিবার রাত ১ টার দিকে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর হোসেনকে আসামি করে একটি মামলা দায়ের করেন শিশুটির বাবা। এরপর থেকেই আত্মগোপনে চলে যান জাহাঙ্গীর হোসেন। তাকে ধরতে অভিযানে নামে পুলিশ। সোমবার দুপুরে জাহাঙ্গীর হোসেন আদালতে আত্মসমর্পণ করেছে।

তিনি আরো বলেন, ঝিনাইদহ সদর হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখনো রিপোর্ট পাওয়া যায়নি।

মামলা এজাহারে ভিকটিম শিশুটির বাবা উল্লেখ করেছেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে জাহাঙ্গীরের বাড়ির দিকে আরেক শিশুর সাথে খেলা করতে যায় তার মেয়ে। এ সময় জাহাঙ্গীর বাড়িতে ছিল। পরে তার মেয়ের সাথে থাকা অন্য শিশুটির মা তাকে নিয়ে যায়। পরে তার মেয়ে বাড়ি চলে আসার সময় জাহাঙ্গীর কৌশলে শিশুটিকে রান্নাঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়ের চিৎকারে তার স্ত্রী জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে প্যান্ট খোলা অবস্থায় দেখতে পাই। এ সময় ধ্বস্তাধস্তি করে জাহাঙ্গীর পালিয়ে যায়।

ভিকটিম শিশুটির বাবা সোমবার দুপুরে সবুজদেশ নিউজকে বলেন, জাহাঙ্গীর হোসেন আদালতে আত্মসমর্পণ করেছে। তিনি তার মেয়ের সাথে ঘটে যাওয়া ঘটনার দৃষ্টান্তমুলক শাস্তি চান। এমন ঘটনা যেন কোন শিশুর সাথে না ঘটে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।