বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন ৬৪ জেলার সাংবাদিকদের মিলন মেলায়, দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ।

ঝিনাইদহের কালীগঞ্জে রাখালগাছি ইটভাটায় হামলা ভাঙচুর ও লুটপাট

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের চাঁদপাড়া গ্রামে কোহিনুর মনসুর নামক ইটভাটায় সন্ত্রাসীদের ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে, আনুমানিক রাত ৪টার দিকে। কোহিনুর মুনসুর ব্রিকস নামের ইটভাটার মালিক রিপন মিয়া জানান দুর্বৃত্তরা আগেই দুই লাখ টাকা চাঁদা দাবি করে।

কিন্তু চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, রাতে প্রায় পঞ্চাশ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র, রামদা, চাপাতি ও আগ্নেয়াস্ত্র নিয়ে ভাটায় হামলা চালায়। হামলাকারীরা ভাটার তিনটি বড় মোটর ও একটি ছোট মোটর লুট করে নিয়ে যায়।

শ্রমিকদের থাকার জন্য নির্মিত ১৫টিরও বেশি ঘর ভাঙচুর করে ফেলে। অফিসে ঢুকে তারা ভাঙচুর চালিয়ে নগদ পঞ্চাশ হাজার টাকা লুট করে নেয়। দুর্বৃত্তরা ট্রাক্টর দিয়ে ইট তৈরির স্থান চষে দিয়ে সমস্ত কাঁচামাল নষ্ট করে দেয়। ফলে ভাটার আনুমানিক পনেরো লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মালিকপক্ষ।

এলাকার একজন নাম না প্রকাশে বয়স্ক ব্যক্তি বলছেন এটা কোন সন্ত্রাসী হামলা না এটা ভাটা মালিক ও জমির মালিকদের লিজ সংক্রান্ত ব্যাপার। ঘটনার সময় ভাটার মালিক ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তবে পুলিশ উপস্থিত হওয়ার আগেই দুর্বৃত্তরা ভাটা ত্যাগ করে পালিয়ে যায়। পুলিশ ভাটার মালিককে ভাটার কাজ পুনরায় চালু করার আহ্বান জানায়।

এছাড়াও পুলিশ স্থানীয়ভাবে সতর্কবার্তা প্রদান করে জানায়, ভবিষ্যতে যেন ভাটায় কোনো গণ্ডগোল বা সংঘর্ষ না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। এমন সন্ত্রাসী হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে এবং দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা