মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
৬৪ জেলার সাংবাদিকদের মিলন মেলায়, দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।

ঝিনাইদহের কালীগঞ্জে দোকানের দেওয়াল ভেঙ্গে লাখ টাকার ব্যাটারি চুরি

মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ঝিনাইদহের কালীগঞ্জে ভাই ভাই ব্যাটারি নামক একটি ব্যাটারির দোকানে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত মঙ্গলবার রাতের কোনো এক সময় শহরের মেইন বাসষ্ট্যান্ডের যশোর সড়কের ভাই ভাই ব্যাটারি নামের ব্যবসা প্রতিষ্ঠানে এ চুরির ঘটনা ঘটে। পতিষ্ঠানের পরিচালক রাশিদ শাহরিয়ার হামকো কর্পোরেশন লিমিটেডের ব্যটারির ডিলার।
চুরির বিষয়ে দোকান মালিক রাশিদ শাহারিয়ার জানান, সোমবার রাত ১০টার দিকে আমরা ঘর বন্ধ করে বাসায় চলে যায়। মঙ্গলবার সকাল ১০টার দিকে এসে দেখি ঘরের পিছনের দেওয়াল ভাঙা এবং ভেতরের ব্যাটারি ও বেশকিছু মালামাল চুরি হয়ে গেছে। চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে নতুন ব্যাটারি, পুরাতন ব্যাটারি যার আনুমানিক মূল্য ১ লাখ টাকার বেশি হবে। আমাদের ধারণা, রাত ২টা থেকে ৩টার মধ্যে এ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। আশা কারছি খুব দ্রুততম সময়ের মধ্যে আসামী আটক করতে পারবো।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা