বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নে উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদিঘির পাড় এলাকায় আর্জেন্টিনার পতাকা গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত 🇧🇩 🇦🇷 ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল, উল্লাসে কাপছে ঝিনাইদহ শহর, ঝিনাইদহে স্কুলছাত্রী লামিয়ার রহস্যজনক মৃ,ত্যু, পরিবারের আ,হাজারি, কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন, জনদুর্ভোগ চরমে ঘাটাইলে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

মোঃ পারভেজ কালীগঞ্জ ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে বড়াই বিশ্বাস (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বড়াই বিশ্বাস উপজেলার তিল্লা গ্রামের অধীর দাসের স্ত্রী। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, গত ২ বছর আগে স্বামী মারা যাওয়ার পর তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। বাড়ি থেকে বিভিন্ন দিকে চলে গিয়ে আবার ফিরে আসেন। কিন্তু শনিবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন। রবিবার সকালে বাবরা রেলগেট এলাকায় রেললাইনের উপর বসে থাকেন। এ সময় কয়েকজন তাকে ট্রেন আসায় সরে যেতে বলেন। কিন্তু তিনি রেললাইন থেকে না সরে যাওয়ায় ট্রেনে কাটা পড়েন।

মোবারকগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার তৌহিদুল ইসলাম বলেন, খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। যশোর থেকে জিআরপি পুলিশ এসে মরদেহ নিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।