সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। উখিয়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেপ্তার র‌্যাব-১৫-এর অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এক সাজাপ্রাপ্ত আসামি আটক

জুলাই সনদ নিয়ে কালক্ষেপণ শহীদের রক্তের সঙ্গে বেঈমানি।

মোঃ সনজব আলী হবিগঞ্জ জেলা প্রতিনিধি। জুলাই যোদ্ধা, আহত ও শহীদ পরিবারের সম্মানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন রিফাত রশিদ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ বলেছেন, জুলাই সনদ অন্তর্বর্তী সরকারের মুলা হয়ে গেছে। এ মুলা ঝুলিয়ে ঝুলিয়ে কালক্ষেপণ করা হচ্ছে। আমাদের মুলা বুঝ দেওয়া হচ্ছে। শহীদের রক্ত ও আহতদের অঙ্গহানির সঙ্গে বেইমানি করা হচ্ছে।সোমবার দুপুরে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে তিনি এসব কথা বলেন। আন্দোলনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জুলাই যোদ্ধা, আহত ও শহীদ পরিবারের সম্মানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন তিনি।তিনি বলেন, ড. মোহাম্মদ ইউনূসকে বলতে চাই সমস্ত স্টেকহোল্ডারদের নিয়ে অবিলম্বে বসুন। রাজনৈতিক দলগুলো জুলাই সনদ চাচ্ছে কী চাচ্ছে না এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ শহীদ পরিবার ও আহতরা জুলাই সনদ চাচ্ছে কী চাচ্ছে না। সবচেয়ে বেশি ত্যাগ যাদের রয়েছে তাদের হাত ধরে অবিলম্বে জুলাই সনদ জারি করতে হবে।হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহদী হাসানের পরিচালনায় এতে জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।রিফাত রশিদ বলেন, ড. মোহাম্মদ ইউনূস বলি, আসিফ নজরুল বলি কিংবা উপদেষ্টাতে বসা ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ বা মাহফুজ আব্দুল্লাহ মিলে আপনারা কেউই পার পাবেন না। অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে।তিনি বলেন, জুলাইয়ের মধ্যে এ সনদ ঘোষণা করা হবে বলা হয়েছিল। অথচ এখন পর্যন্ত স্টেকহোল্ডারদের সঙ্গে কোনো ধরনের কথা বলা হয়নি।তিনি বলেন, জুলাই গণহত্যার বিচারের গতি দেখলে কচ্ছপও লজ্জা পায়। সারা দেশে জুলাইয়ে যে গণহত্যা হয়েছে অবিলম্বে এর বিচারকে দৃশ্যমান করতে হবে। এ বিচারকে দৃশ্যমান না করা পর্যন্ত অন্তর্বর্তী সরকারের আর কোনো গতি নেই, আর কোনো জায়গা নেই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা