মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। উখিয়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেপ্তার র‌্যাব-১৫-এর অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এক সাজাপ্রাপ্ত আসামি আটক

জুলাই শহীদ দিবস উপলক্ষে বেলকুচিতে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ সেলিম রেজা, সিনিয়র স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের বেলকুচিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৬ জুলাই (বুধবার) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বেলকুচির নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস আফরিন জাহান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: সাফিয়া সাবেরীন – উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. নাজমুল হাসান – উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, গোলাম রেজা – উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মুস্তাফিজুর রহমান – উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ঈমান আলী – উপজেলা আইসিটি কর্মকর্তা, জহুরুল ইসলাম – উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, কেরামত আলী তালুকদার – সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখা, মুছা হাসেমি – উপজেলা ছাত্র প্রতিনিধি, এসআই হাসানুজ্জামান – বেলকুচি থানা, মাহমুদুর রশিদ শামীম – সহকারী সেক্রেটারি, বেলকুচি উপজেলা জামায়াত, আশিকুর রহমান জুয়েল – সাধারণ সম্পাদক, বাংলাদেশ, প্রেসক্লাব, বেলকুচি শাখা, এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার সদস্যবৃন্দ, উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা তাঁদের আলোচনায় জুলাই শহীদদের আত্মত্যাগের গৌরবময় ইতিহাস তুলে ধরেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তাঁরা বলেন—”শহীদদের আত্মত্যাগ শুধু ইতিহাস নয়, বরং আমাদের অনুপ্রেরণার চিরন্তন উৎস। তাদের আদর্শকে ধারণ করে ন্যায়, মানবতা ও উন্নত সমাজ গঠনে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।” বক্তারা আরও বলেন— “জাতি হিসেবে আমাদের পবিত্র দায়িত্ব হলো শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা — যেখানে থাকবে না বৈষম্য, দুর্নীতি বা অবিচার।”

আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা