সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় মিরপুরের ইব্রাহিমপুরে রাজউকের অনুমোদন ছাড়াই চারতলা ভবন নির্মাণের অভিযোগ নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, সেপটিক ট্যাংক ও অনুমোদিত নকশা—নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের আতঙ্ক মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪ এ নিহত শহিদ মোঃ শাহরিয়ার শুভ’র সমাধীতে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদক

চুয়াডাঙ্গা কেরু এ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লি.-এর দর্শনা আখ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান মহোদয় আজ ০৫ ডিসেম্বর ২০২৫ তারিখ চুয়াডাঙ্গা জেলায় আগমন করেন।

জেলায় পৌঁছে তিনি আজ বেলা ১২:০০ ঘটিকায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪–এ নিহত চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা শহিদ মোঃ শাহরিয়ার শুভ’র সমাধীতে গভীর শ্রদ্ধাভরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

এসময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ কামাল হোসেন, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা; জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা; এছাড়াও জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শহিদ শাহরিয়ার শুভ’র প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে জাতির এই গৌরবোজ্জ্বল আত্মত্যাগের স্মৃতি চিরস্মরণীয় হয়ে থাকবে বলে উপস্থিত সকলেই অভিমত ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা