সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে শিক্ষকদের উদাসিনতায় ছাত্র-ছাত্রীদের কালোজাদু মানববন্ধন , এলাকায়জুড়ে ক্ষোভ কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক গোদাগাড়ীতে পরিত্যক্ত বিএমডিএ বোরহোলে পড়ে মহিষের মৃত্যু, ক্ষতিপূরণের দাবি এলাকাবাসীর ঝিনাইদহ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। ঝিনাইদহের কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় প্রশান্ত কুমার আটক মেলান্দহে ঘুমন্ত শিশু সন্তানকে পুকুরে ফেলে হত্যার অভিযোগে আটক মা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাল্টিমিডিয়া ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ প্রশংসার দাবিদার বাংলাদেশ সেন্টার প্রেসক্লাবের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রতিষ্ঠাতা সভাপতি খাঁন সেলিম রহমান এক সপ্তাহেও নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী অনিকের সন্ধান মেলেনি, পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হলেন সাংবাদিক এস. কে. ইয়াছিন

জুড়ীতে রহস্যজনক মৃত্যু, গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

মোঃ মাছুম আহমদ মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে নিজ বাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থায় ফাহিমুল ইসলাম (২৪) নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করে জুড়ী থানা পুলিশ। নিহত ফাহিমুল স্থানীয় বাসিন্দা কালজ মিয়ার ছেলে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই এ মৃত্যুকে স্বাভাবিক আত্মহত্যা হিসেবে না দেখে সন্দেহজনক বলে মন্তব্য করেছেন।

এদিকে নিহতের পরিবারের সদস্যরা দাবি করেছেন, ফাহিমুল আত্মহত্যা করার মতো মানসিক বা পারিবারিক চাপে ছিল না। বরং তার মৃত্যু ঘিরে রহস্যজনক দিক রয়েছে, যা তদন্তে বেরিয়ে আসবে বলে তারা আশাবাদী।

ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন,
“ফাহিমুল এর এমন মৃত্যু মেনে নেওয়া কষ্টকর। ঘটনাটি অত্যন্ত রহস্যজনক বলে মনে হচ্ছে। আমরা চাই, সঠিক তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন হোক।

সদর জায়ফর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা বলেন,
“আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি—ঘটনার তদন্ত করে দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মুরশেদুল আলম ভূঁইয়া বলেন,
“পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা