মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কক্সবাজারের সেন্টমার্টিনে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা জব্দ করেছে কোস্ট গার্ড। “নতুন কুঁড়ির ঝলক: ৬৪ জেলায় প্রতিভার বিস্ফোরণ, মাঠ মাতাচ্ছে ভবিষ্যতের তারকারা” পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  গলাচিপার নবাগত ইউএনওর মতবিনিময়: মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান টেকনাফে আটক ১, উদ্ধার ৪৪ বোতল বিদেশি মদ লালমোহনে মদ, ইয়াবা, গাঁজা ও জুয়ার ভয়াবহ বিস্তার কোটি টাকার অবৈধ সম্পদ! অবশেষে দুদকের জালে শাহজাদপুরের ‘প্রভাবশালী’ পিআইও আবুল কালাম আজাদ” বিএমপি কাউনিয়া থানার অভিযানে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক ০২ জন। ‘শীর্ষ সন্ত্রাসী’ নেই, নাকি বদলে গেছে তাদের চেহারা? টেকনাফে ৩০ কোটি টাকার মাদক ও বিদেশি অস্ত্র উদ্ধার, আটক-১

জালালপুরে বাস-সিএনজি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু: একই পরিবারের ৩ জনসহ ঝরল ৪ প্রাণ

নজরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সিলেট-সুনামগঞ্জ সড়কের জালালপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। সোমবার (০৪ মে ২০২৬) বেলা আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী বাস ও একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ডিউটিরত সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে ছাতক ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা