শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ।

জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও অপর আরেকটি ধর্ষণ মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত৷

মোঃ মাজেদুল ইসলাম,জেলা প্রতিনিধি,জামালপুর:

জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও অপর আরেকটি ধর্ষন মামলায় রায়ে আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১। ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আজ সকালে এ আদেশ দেন।

রাষ্ট্র পক্ষের কৌসুলি এডভোকেট ফজলুল হক জানান,  দেওয়ানগঞ্জ উপজেলার পশ্চিম রহিমপুর এলাকার মোঃ মজর উদ্দিনের পুত্র আলাল সেকের সাথে বকশীগঞ্জ উপজেলার বালুচর এলাকার আব্দুল খালেকের কন্যার বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক নিলেও পরবর্তীতে আরো ৫০ হাজার টাকা যৌতুক না পেয়ে ২০০৮ সালের ২৬ মে স্ত্রীকে শারীরিক নির্যাতন করে শরীরে আগুন লাগিয়ে দেয়। গুরত্বর আহত অবস্থায় কয়েক ঘন্টা পর তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পিতা আব্দুল খালেক বাদী হয়ে ৭ জনকে আসামী করে বকশিগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে।

১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামী আলাল সেকের অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদন্ড ও ৫ লক্ষ টাকা অর্থদন্ডের আদেশ প্রদান করে আদালত এবং বাকী ৬ জন আসামীকে বেকসুর খালাস প্রদান করেন। এ সময় জরিমানার অর্থ নিহতের বাবা ও মাকে প্রদানের আদেশ দেয়া হয়।

অপরদিকে দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর এলাকার জামিরুল ইসলামের ১০ম শ্রেনীতে পড়ুয়া কন্যাকে ধর্ষণের অপরাধে একই এলাকার জসিজল হকের ছেলে মোঃ রাজিব হোসেনের উপস্থিতিতেই তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ লাখ টাকা অর্থদন্ড প্রদান করে আদালত। ২০১৫ সালের ১১জুন জামিরুল ইসলাম তার মেয়েকে ধর্ষনের দায়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছিলেন। ৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ আদালত এ রায় দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা