রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

জামালপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন

মোঃ মাজেদুল ইসলাম,জেলা প্রতিনিধি জামালপুর:

জামালপুর সদর উপজেলায় “অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার, ১৭ মে ২০২৬ তারিখে জামালপুরের সিংহজানী এলএসডি (গ্রেড-১) প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর -৫ আসনের সংসদ সদস্য এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। জামালপুর সদর উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি  উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার বোরো সংগ্রহ অভিযান ২০২৬ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন৷ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংহজানি খাদ্য গুদামের কর্মকর্তা এসএমও ইসরাত আহমেদ , এ সময় খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমের সার্বিক তদারকি, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং সরকারি খাদ্যগুদামে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রম পরিচালনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এবারের  বোরো ২০২৬ মৌসুমে ধান ও চাল সংগ্রহ চলতি মৌসুমে বোরো সিদ্ধ চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা: ১১২৫৪.৪৪০ মে.টন,  প্রতি কেজি ক্রয়মূল্য ৪৯ টাকা।বোরো আতপ চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ৮৮.০০০ মে.টন, ক্রয়মূল্য প্রতি কেজি ৪৮ টাকা।  বোরো ধান সংগ্রহ  লক্ষ্যমাত্রা ৩৫৫০.০০০ মে.টন, সংগ্রহ মূল্য প্রতি কেজি ৩৬ টাকা। উদ্বোধন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সংরক্ষণ ও চলাচল কর্মকর্তার কার্যালয়, সিংহজানী এলএসডি (গ্রেড-১), জামালপুরে। উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটি, জামালপুর সদর এ আয়োজনের দায়িত্ব পালন করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা