রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ।

জাতীয় দৈনিক মাতৃজগত-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ১০ জুলাই: বর্ণাঢ্য আয়োজন, সবার প্রতি উপস্থিত থাকার আহ্বান

মোহাম্মদ রমজান সরকার,স্টাফ রিপোর্টার:

জাতীয় দৈনিক মাতৃজগত-এর গৌরবোজ্জ্বল ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১০ জুলাই এক বর্ণাঢ্য, জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নির্যাতিত, নিপীড়িত ও সুবিধাবঞ্চিত সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় নিবেদিত সংগঠন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C.)-এর সৌজন্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
আয়োজক সূত্র জানায়, সত্য, ন্যায়, বস্তুনিষ্ঠতা ও জনকল্যাণমূলক সাংবাদিকতার আদর্শকে ধারণ করে জাতীয় দৈনিক মাতৃজগত দীর্ঘ ২৩ বছর ধরে সাহসিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে গণমানুষের কথা তুলে ধরছে। সত্যের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণের মাধ্যমে পত্রিকাটি দেশব্যাপী পাঠকের আস্থা, ভালোবাসা ও সম্মান অর্জন করেছে।
এ দীর্ঘ পথচলায় পাঠক, সাংবাদিক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা, কলাকুশলী এবং সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও নিরবচ্ছিন্ন অনুপ্রেরণার জন্য আয়োজকরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মানবিক সাংবাদিকতা, সমাজসেবা, মানবাধিকার রক্ষা এবং বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা দেশবরেণ্য গুণীজনদের “বিশেষ গুণীজন সম্মাননা” প্রদান করা হবে।
অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত, অর্থবহ ও স্মরণীয় করে তুলতে দেশের সাংবাদিক, শুভানুধ্যায়ী, সুধীজন, কলাকুশলী, পাঠক এবং সর্বস্তরের জনগণের সাদর উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা। তারা পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে অনুষ্ঠানে অংশ নিয়ে এই আনন্দঘন মুহূর্তের অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন।
আয়োজকরা আরও বলেন, সকলের সম্মানিত উপস্থিতিই হবে জাতীয় দৈনিক মাতৃজগত-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি, ভবিষ্যৎ পথচলার অনুপ্রেরণা এবং সত্যনিষ্ঠ, মানবিক ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করার শক্তি।
পরিশেষে, মহান আল্লাহ তাআলার দরবারে সকলের সুস্বাস্থ্য, সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে অনুষ্ঠানে সবার আন্তরিক উপস্থিতির আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা