রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি! রায়পুরে মেঘনায় থামছে না মা ইলিশ শিকার সাংবাদিক আলিফ ফকিরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে ৯৬’র মতো আবারো বিএনপি সরকারের বিরুদ্ধে জোট করেছে জামায়াত: রাশেদ খান টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার,

জলঢাকায় ভোক্তা অধিকারের অভিযান, দুইজনকে জরিমানা।

আশীষ বিশ্বাস

সিনিয়র স্টাফ রিপোর্টার

১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার

নীলফামারীর জলঢাকায় ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করে দুইজন ব্যবসায়ীকে জরিমানা করেছে। আজ মঙ্গলবার দুপুর ১২’০০ টায় জলঢাকার গোলমুন্ডা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব সামসুল আলম ও নিরাপদ খাদ্য অধিকারের জেলা কর্মকর্তা পুলিশ সাথে নিয়ে আকস্মিক অভিযান পরিচালনা করেন। অভিযানে গোলমুন্ডা বাজারের রাসায়নিক সার ব্যবসায়ী আনোয়ার হোসেন মতিনকে সারের মুল্য তালিকা টাঙানো না থাকার অভিযোগে পাঁচ হাজার টাকা ও হোটেল ব্যাবসায়ী কাজলকে খাবারে হাইড্রোজ মেশানোর অপরাধে তিন হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা তাৎক্ষনিক আদায় করে রসিদ প্রদান করা হয়।

অভিযান শেষে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং এ ভোক্তা অধিকার কর্মকর্তা বলেন, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তাঁরা অভিযান পরিচালনা করছেন। তবে, অভিযোগ ছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষন ও নিশ্চিত করার প্রয়োজনে তাঁরা মাঝে মাঝে এ অভিযান পরিচালনা করে থাকেন। ভোক্তা অধিকার ক্ষুন্ন হলে যথাযথ প্রমান রেখে তিনি অভিযোগ করার জন্যে উপস্থিত উৎসুক জনতাকে উৎসাহিত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা