সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
৬৪ জেলার সাংবাদিকদের মিলন মেলায়, দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।

জলঢাকায় বিএনপির সম্ভাব্য প্রার্থী সৈয়দ আলীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

আশীষ বিশ্বাস

সিনিয়র স্টাফ রিপোর্টার

 

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-৩ (জলঢাকা) আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলীর উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জলঢাকা প্রেসক্লাবের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রার্থীর নির্বাচনী প্রধান সমন্বয়কারী এম শরিফুল ইসলাম বাবু। তিনি বলেন, “ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে সমৃদ্ধির বাংলাদেশ। এখানে থাকবে না মারামারি, হানাহানি কিংবা প্রতিহিংসার রাজনীতি। সকলের অংশগ্রহণে গড়ে উঠবে একটি শান্তিপূর্ণ ও উন্নত দেশ।”
তিনি আরও জানান, জলঢাকা উপজেলাকে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও আধুনিক রূপে গড়ে তোলার অঙ্গীকার করেছেন বিএনপির প্রার্থী। রাজনীতি মানুষের কল্যাণের জন্য, ব্যক্তিস্বার্থের জন্য নয় উল্লেখ করে তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুশিক্ষিত ও যুগোপযোগী জলঢাকা গড়তে প্রার্থী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সভায় জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খুরশীদ আলম আলো, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক রুহুল আমিন, জলঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান কবির লেলিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মনি, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ছানোয়ার হোসেন বাদশা, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার সাধারন সম্পাদক আল ইকরাম বিপ্লব চিশতী, সাংবাদিক সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজ, খোলা কাগজ,
আশীষ বিশ্বাস, দৈনিক জাতীয় অর্থনীতি নীলফামারী , নির্বাহী সদস্য
কেন্দ্রীয় কমিটি জার্নালিস্ট সোসাইটি অফ বাংলাদেশ আবেদ আলী, কাঠালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক এবং উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা