বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে ট্রলি আনলোডের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃ,ত্যু; আহত ১ ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু, আহত ১ মহা ধুমধামে পালিত হলো শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজশাহীতে নারী উদ্যোক্তাকে মারধর, শ্লীলতাহানি: থানায় মামলা না নেওয়ার অভিযোগ বাংলাদেশ রেলওয়ে টি এল আর শ্রমিকদের নানাবিধ প্রতিকূলতা নিরসন ও চাকরি স্থায়ী করার দাবিতে আলোচনা সভা এবং ষোলশহর শাখার নতুন কমিটি ঘোষণা।। মিরপুর মডেল থানায় নতুন ওসি হাফিজুর রহমান পিপিএম-এর যোগদান, অপরাধ দমনে আশাবাদী এলাকাবাসী জমি ও চাকরির প্রলোভনে প্রতারণার অভিযোগ লিয়াকত আলীর বিরুদ্ধে অবৈধ পোল্ট্রি খামার, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন — অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন মামলা দায়েরের ১২ ঘন্টার মধ্যে চোরাই পিকআপ গাড়ি উদ্ধার ও চোর চক্রের ০১ সদস্য গ্রেফতার। ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির পশুর হাট পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক

জমি ও চাকরির প্রলোভনে প্রতারণার অভিযোগ লিয়াকত আলীর বিরুদ্ধে

মো:রাজু খান সিনিয়র রিপোর্টার:

রাজধানীর ঢাকার পল্লবী এলাকার বাসিন্দা রোজিনা নামের এক তরুণী জমি রেজিস্ট্রি ও চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার লতিফপুর গ্রামের বাসিন্দা লিয়াকত আলী ২০২৩ সালে রোজিনার নামে জমি রেজিস্ট্রি করে দেওয়ার কথা বলে প্রথমে নগদ ২ লাখ টাকা নেন। পরে আরও ১ লাখ টাকা গ্রহণ করেন। একই সঙ্গে রোজিনার দুই বোনকে বিমানবন্দরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অতিরিক্ত ৩৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, চাকরির কথা বলে ডেকে নেওয়ার পর তার বোনদের কাছে অনৈতিক প্রস্তাব দেওয়া হলে তারা সেখান থেকে পালিয়ে আসে। এ বিষয়ে লিয়াকত আলীর কাছে জানতে চাইলে তিনি উল্টো ভয়ভীতি দেখান বলে অভিযোগ করেন রোজিনা। রোজিনা জানান, দীর্ঘ সময় পার হলেও অভিযুক্ত লিয়াকত আলী কোনো জমি রেজিস্ট্রি করে দেননি এবং চাকরির ব্যবস্থাও করেননি। টাকা ফেরত চাইলে বিভিন্ন অজুহাত দেখানোর পাশাপাশি লিয়াকত আলী, তার স্ত্রী হাসনা ও ছেলে হাসিবুল তাকে প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, অভিযুক্তরা যেকোনো সময় তার বড় ধরনের ক্ষতি করতে পারে। এ কারণে তিনি আইনের আশ্রয় নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন এবং আদালতে মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে পল্লবী থানার তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা